দৈনিক প্রথম সংবাদ

ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি এইচএসসি শেষে বিদেশে পড়ার গাইড

টিউশন ফি বাড়ছে ২০২৬ সাল থেকে২০২৬ সাল থেকে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি বাড়ানো হবে। দেশটির শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসন জানিয়েছেন, আগামী দুই বছর ধরে মুদ্রাস্ফীতির হারে টিউশন ফি বাড়বে। এই সিদ্ধান্ত সংসদে অনুমোদন পাওয়ার পর প্রতিবছর স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে।একইসঙ্গে শিক্ষার্থীদের রক্ষণাবেক্ষণ ঋণ (Maintenance Loan)-ও মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছর বাড়বে বলে জানিয়েছেন তিনি। মানসম্মত শিক্ষার ওপর নির্ভর করবে ফি বৃদ্ধিফিলিপসন জানান, এই সুযোগ পাবে কেবল সেইসব বিশ্ববিদ্যালয়, যারা কঠোর মানদণ্ড পূরণ করবে। অর্থাৎ, যারা উচ্চমানের পাঠদান, শিক্ষার্থীদের সহায়তা ও ভালো ফল নিশ্চিত করতে পারবে, তারাই টিউশন ফি বাড়াতে পারবে।সরকারের প্রকাশিত নতুন ‘পোস্ট-১৬ শিক্ষা ও দক্ষতা শ্বেতপত্র’ অনুযায়ী, ভবিষ্যতে টিউশন ফি স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা হবে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান ও পারফরম্যান্সের ভিত্তিতে। শিক্ষামন্ত্রীর বক্তব্যশিক্ষামন্ত্রী বলেন,“বিশ্ববিদ্যালয়গুলো যদি সর্বোচ্চ ফি নিতে চায়, তবে তাদের বিশ্বমানের শিক্ষা দিতে হবে। আমাদের সংস্কার শিক্ষার্থীদের অর্থের যথাযথ মূল্য নিশ্চিত করবে এবং শিক্ষার মান আরও উন্নত করবে।”তিনি আরও যোগ করেন, নিম্নমানের শিক্ষা প্রদানকারী কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নিতে পারবে না।উল্লেখ্য, এ বছর সেপ্টেম্বর মাসে ১০ বছর পর প্রথমবারের মতো ইংল্যান্ডে টিউশন ফি বেড়েছে, যা বর্তমানে শিক্ষার্থীপ্রতি বছরে গড়ে ৯,৫৩৫ পাউন্ডে পৌঁছেছে। এইচএসসি শেষে বিদেশে পড়ার প্রস্তুতিএইচএসসি শেষে অনেক শিক্ষার্থীই এখন দেশের বাইরে পড়তে যেতে আগ্রহী। বিদেশে উচ্চশিক্ষা কেবল ডিগ্রি নয়, বরং স্বাধীনভাবে চিন্তা, কাজ ও জীবনযাপন শেখার এক অনন্য অভিজ্ঞতা দেয়।বিদেশে পড়াশোনা করতে চাইলে প্রথমে যেসব প্রস্তুতি নিতে হবে:১ পাসপোর্টআবেদনের আগে পাসপোর্ট প্রস্তুত রাখুন। এটি বিদেশে পড়াশোনার প্রথম শর্ত।২ ভাষাগত দক্ষতাইংরেজিভাষী দেশে পড়তে গেলে IELTS, TOEFL, GRE, GMAT ইত্যাদি পরীক্ষায় ভালো স্কোর প্রয়োজন। ইউরোপ, কানাডা বা আমেরিকায় ভর্তি ও স্কলারশিপের জন্য এগুলো বাধ্যতামূলক।৩ লক্ষ্য নির্ধারণকারও অনুসরণে নয়, নিজের আগ্রহ ও সামর্থ্য অনুযায়ী দেশ ও বিষয় নির্বাচন করুন।৪ ফলাফল (CGPA)ভালো স্কলারশিপ পেতে অন্তত ৩.৫০ বা তার বেশি সিজিপিএ রাখার চেষ্টা করুন।৫ বৃত্তি সুযোগএইচএসসির পর নিচের কিছু সরকারি বৃত্তিতে আবেদন করতে পারেন:চাইনিজ গভর্নমেন্ট স্কলারশিপজাপান গভর্নমেন্ট স্কলারশিপহাঙ্গেরিয়ান গভর্নমেন্ট স্কলারশিপতুর্কিশ গভর্নমেন্ট স্কলারশিপরাশিয়ান গভর্নমেন্ট স্কলারশিপআবেদনের সময়সীমা সাধারণত ডিসেম্বর থেকে মে পর্যন্ত।৬ কুরিয়ার ও ডকুমেন্ট পাঠানোঅনলাইন আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় ডকুমেন্ট আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হয়।৭ খরচনিজ খরচে পড়তে গেলে ৬.৫–১৫ লাখ টাকার মতো খরচ হতে পারে (দেশভেদে পার্থক্য রয়েছে)।৮ রিকমেন্ডেশন লেটারশিক্ষক বা মেন্টরের কাছ থেকে ২–৩টি রিকমেন্ডেশন লেটার নিতে হবে।৯ স্কলারশিপ তথ্য জানাপ্রতিটি দেশের দূতাবাস, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বাংলাদেশ শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে স্কলারশিপ সংক্রান্ত তথ্য পাওয়া যায়। বিদেশে পড়াশোনার সুবিধাআত্মনির্ভরশীলতা অর্জনআধুনিক ও গবেষণাভিত্তিক শিক্ষাআন্তর্জাতিক ক্যারিয়ার সুযোগপার্ট-টাইম চাকরির সুযোগউন্নত জীবনযাপন ও ভবিষ্যৎ নিরাপত্তা [738]ইংল্যান্ডে টিউশন ফি বৃদ্ধির সিদ্ধান্তের সঙ্গে বিশ্বজুড়ে উচ্চশিক্ষার ব্যয় বাড়ছে। তবে সময়মতো প্রস্তুতি, দক্ষতা ও সঠিক পরিকল্পনা থাকলে বিদেশে পড়াশোনার স্বপ্ন এখনও বাস্তবায়নযোগ্য।

ইংল্যান্ডে বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধি এইচএসসি শেষে বিদেশে পড়ার গাইড

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ