ঢাবির ভর্তি পরীক্ষা ২০২৫
ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তাঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। বিভিন্ন বিভাগে অর্ধশতাধিক আসন শূন্য থাকলেও আর নতুন মেধাতালিকা প্রকাশের সম্ভাবনা নেই। ফলে এবার যারা ভর্তি হয়নি, তাদের জন্য সুযোগ শেষ হয়ে আসছে। অন্যদিকে, নতুন ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ নিয়েও এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন শেষে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারণ করা হবে।সংগ্রহীত গতবার কবে হয়েছিল পরীক্ষা?করোনা মহামারির কারণে গত কয়েক বছর ঢাবির ভর্তি পরীক্ষা নিয়মিত সময়সূচিতে নেওয়া সম্ভব হয়নি।
২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া হয়েছিল আগস্ট-সেপ্টেম্বরে।
২০২০-২১ শিক্ষাবর্ষে করোনা মহামারির কারণে অনলাইন আবেদন শুরু হয় মার্চে এবং পরীক্ষা হয় মে থেকে অক্টোবর পর্যন্ত।
২০২১-২২ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষেও বিলম্বিত হয় ভর্তি পরীক্ষা।
তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবেদন নেওয়া হয় নভেম্বরে এবং পরীক্ষা অনুষ্ঠিত হয় চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে।
অর্থাৎ, গত শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হয়েছিল জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।এবার কখন হতে পারে?বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, “২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিষয়ে আলোচনা এখনও শুরু হয়নি। ডাকসু নির্বাচন শেষ হলে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, করোনার সময়ের মতো এবার আর দীর্ঘ বিলম্ব হওয়ার সম্ভাবনা কম। দ্রুত সময়সূচি নির্ধারণ করে জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যেই ভর্তি পরীক্ষা নেওয়ার চেষ্টা করা হতে পারে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের স্বপ্নের দ্বার। যদিও এ বছর পরীক্ষার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা আছে, তবে গতবারের অভিজ্ঞতা থেকে ধরে নেওয়া যায় জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই হতে পারে পরীক্ষা। চূড়ান্ত সিদ্ধান্ত ডাকসু নির্বাচনের পর জানা যাবে।শিক্ষা সংক্রান্ত সকল ধরণের খবর সবার আগে জানতে চোখ রাখুন প্রথম সংবাদে [297][362][373][374][375]