বিয়ের উপহার মানেই কি ব্লেন্ডার কাপ প্লেট বিকল্প হতে পারে কী
এক সময় বিয়ের উপহার মানেই ছিল ব্লেন্ডার, ডিনার সেট বা কাপ-প্লেটের মতো বস্তুগত জিনিস।তবে সময় বদলেছে, এখন নবদম্পতিরা চান এমন উপহার যা তাদের জীবনে সত্যিকারের কাজে লাগে বা তাদের জন্য বিশেষ স্মৃতি হয়ে থাকে। ব্যক্তিগতকৃত উপহারআজকাল ব্যক্তিগত স্পর্শযুক্ত (personalized) উপহার জনপ্রিয় হয়ে উঠেছে।যেমন—কাস্টমাইজড ফটো ফ্রেম বা 3D ল্যাম্পব্রাইডাল নেম-জুয়েলারিদম্পতির ছবি প্রিন্ট করা মগ বা কুশনএই ধরনের উপহার শুধু স্মৃতিময়ই নয়, বরং ব্যক্তিগত ও হৃদয়গ্রাহী অনুভূতি প্রকাশ করে।বিয়েতে দিতে পারেন দারুন কিন্তু প্রয়োজনীয় কোনো উপহার ভ্রমণ ও অভিজ্ঞতাযদি আপনি একটু আলাদা হতে চান, তাহলে ভ্রমণ বা অভিজ্ঞতা-ভিত্তিক উপহার দারুণ বিকল্প হতে পারে।যেমন—হানিমুনের টিকিটরোমান্টিক ডিনার ভাউচারস্পা ডে প্যাকেজট্রাভেল লাগেজ সেটএ ধরনের উপহার নবদম্পতিকে নতুন জীবন শুরু করার আনন্দে ভরিয়ে তুলবে। প্রয়োজনীয় ও শখের জিনিসবিয়ের শুরুতে নতুন সংসারে নানা দরকারি জিনিসের প্রয়োজন হয়।যেমন—কফি মেকাররোবট ভ্যাকুয়ামমিনি প্রজেক্টরসুবাসিত মোমবাতিবিছানার চাদর বা কম্বলহোম ডেকর আইটেমএগুলো উপহার দিলে নবদম্পতির দৈনন্দিন জীবনে ব্যবহারও হবে এবং আপনাকে তারা মনে রাখবে। পোশাক ও ফ্যাশনফ্যাশন সচেতন দম্পতির জন্য পোশাকও একটি ভালো বিকল্প।কনের জন্য ডিজাইনার শাড়ি, সালোয়ার কামিজ বা ব্রাইডাল ক্লাচবরের জন্য পাঞ্জাবি বা ফরমাল পোশাকতবে পোশাক বাছাইয়ের সময় রং ও ডিজাইন নির্বাচনে বর-কনের রুচি বিবেচনা করুন। গয়না ও আনুষঙ্গিকগয়না সব সময়ই বিশেষ উপহার হিসেবে ধরা হয়।মার্জিত সোনার কানের দুল, জুয়েলারি বক্স, বা অর্গানাইজার নববধূর জন্য সুন্দর উপহার হতে পারে। নগদ টাকা, এখনো সেরা উপহারঅনেকে মনে করেন টাকা উপহার দেওয়া একটু নিরস ব্যাপার।কিন্তু বাস্তবে নগদ অর্থ এখন সবচেয়ে কার্যকর ও জনপ্রিয় উপহার।নবদম্পতি সেই টাকায় প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী, ভ্রমণ, কিংবা সংসারের জন্য জিনিস কিনতে পারেন।নতুন বউ তাসফিয়া তাহরিন বলেন,“আমার বিয়েতে সবচেয়ে ভালো উপহার ছিল নগদ টাকা। সেই টাকা দিয়েই আমরা আমাদের নতুন সংসারের এসি, ফ্যান, ফ্রিজ কিনেছিলাম।” গিফট কার্ড , আধুনিক বিকল্পযদি সরাসরি টাকা দিতে অস্বস্তি হয়, তবে গিফট কার্ড দিন।এতে নবদম্পতি নিজেদের পছন্দমতো জিনিস কিনতে পারবেন।যেমন—জনপ্রিয় ব্র্যান্ড স্টোরের গিফট ভাউচাররেস্টুরেন্ট বা হোম ডেকরের দোকানের গিফট কার্ডতাসনিয়া ইশা, এক নববিবাহিতা বলেন,“আমি গিফট কার্ডে নিজের পছন্দমতো কেনাকাটা করতে পেরে খুব খুশি হয়েছি। এটা সত্যিই বুদ্ধিদীপ্ত উপহার।”চমকে দিন বিয়ের উপহারে ক্রোকারিজ, ভুলে যাওয়া যায় নাযদিও অনেকেই এখন ক্রোকারিজ উপহারে আগ্রহ হারাচ্ছেন, তবুও নতুন সংসারে এগুলোর ব্যবহারিক গুরুত্ব এখনো অনেক।শর্ত শুধু একটাই — আধুনিক ও কার্যকর জিনিস বাছুন, যেমন মাইক্রোওয়েভ-সেইফ ডিনার সেট বা স্টাইলিশ রান্নার প্যান। উপহার বাছাইয়ের সময় যা মনে রাখবেনপ্রয়োজন ও শখ বুঝে দিন – দম্পতির পছন্দ মাথায় রাখুনগতানুগতিকতা এড়িয়ে চলুন – কিছু ভিন্ন দিন, যা স্মরণীয় হবেব্যক্তিগত ছোঁয়া রাখুন – হাতে লেখা নোট বা নাম যুক্ত উপহার আরও হৃদয়গ্রাহী হয়[717]বিয়ের উপহার বাছাই মানে শুধু কিছু দেওয়া নয়, বরং ভালোবাসা প্রকাশের এক শিল্প।আপনি যদি ভাবনাচিন্তা করে দেন, তাহলে উপহারটি নবদম্পতির জীবনে স্থায়ী স্মৃতি হয়ে থাকবে।শেষ কথা— যদি ভাবনায় আটকে যান, তাহলে নগদ টাকা বা গিফট কার্ডই দিন, কারণ এই উপহার কখনো বৃথা যায় না।