২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের ফলাফলে দেখা গেছে, পাসের দিক থেকে মেয়েরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে।চলতি বছর সব শিক্ষা বোর্ড মিলিয়ে ছেলেদের তুলনায় ৫৯ হাজার ২৩২ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে আছে; ছেলেদের তুলনায় চার হাজার ৯৯১ জন বেশি মেয়ে জিপিএ-৫ পেয়েছে।সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের এগিয়ে থাকা স্পষ্টনয়টি সাধারণ শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের তুলনায় ৮৭ হাজার ৮১৪ জন বেশি মেয়ে উত্তীর্ণ হয়েছে। একইভাবে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রেও ৫ হাজার ৯৭ জন বেশি মেয়ে এগিয়ে।সার্বিক ফলাফলএবার এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৮ দশমিক ৯৫ শতাংশ কম। আজ বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। সব শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করেছে।শিক্ষা বোর্ডগুলো জানায়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১২ লাখ ২০ হাজার। তাদের মধ্যে প্রায় ৭ লাখের বেশি পরীক্ষার্থী পাস করেছে, যার বেশিরভাগই ছাত্রী।