ভাইরাল বিউটি হ্যাক আসলে কতটা নিরাপদ ও কার্যকর বিশেষজ্ঞরা যা বলছেন
ইন্টারনেটের দৌলতে প্রতিদিনই চোখে পড়ে নতুন নতুন বিউটি হ্যাক। ইনস্টাগ্রাম, টিকটক কিংবা ইউটিউবে মুহূর্তেই ভাইরাল হয় এসব ট্রেন্ড। তবে প্রশ্ন হলো—এসব হ্যাক কতটা কার্যকর আর কতটা ঝুঁকিপূর্ণ? বিশেষজ্ঞদের মতে, সব কিছুই সবার ত্বকের জন্য একভাবে কাজ করে না। তাই আগে নিজের ত্বকের ধরন বোঝা জরুরি।
আলোচিত ভাইরাল বিউটি হ্যাকস
১. এক চামচ ঘিসকালে খালি পেটে এক চামচ ঘি খাওয়ার ট্রেন্ড বলিউড তারকাদের মধ্যেও জনপ্রিয়।ঘি শরীরে ভিটামিন এ বাড়ায়, যা ত্বককে ভেতর থেকে পুষ্টি জোগায়।তবে কোলেস্টেরল বা হার্টের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হতে পারে।
২. কাঁচা রসুন খাওয়াটিকটক থেকে শুরু হওয়া এই হ্যাক দ্রুত ভাইরাল হয়।দাবি করা হয়, প্রতিদিন কাঁচা রসুন খেলে ব্রণ ও ত্বকের সমস্যা কমে।বৈজ্ঞানিক প্রমাণ না থাকলেও, রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কিছুটা উপকার দিতে পারে।তবে অতিরিক্ত খেলে পেটের সমস্যা ও জ্বালা হতে পারে।
৩. ভ্যাসলিন দিয়ে স্লাগিংস্লাগিং পদ্ধতিতে ত্বকে প্রচুর ভ্যাসলিন লাগানো হয়।এটি শুষ্ক ত্বকের আর্দ্রতা ফিরিয়ে আনতে কার্যকর।কিন্তু তৈলাক্ত ত্বকের জন্য ক্ষতিকর, কারণ ছিদ্র বন্ধ হয়ে ব্রণ বেড়ে যেতে পারে।
৪. বরফের সরাসরি ব্যবহারবরফ ঘষে ফোলাভাব ও লালচে ভাব কমানো এখন ট্রেন্ড।এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও ত্বক উজ্জ্বল করে।তবে সংবেদনশীল বা শুষ্ক ত্বকে বরফ ব্যবহার করলে জ্বালা বা ড্যামেজ হতে পারে।
৫. সানস্ক্রিন কনট্যুরিংমুখের নির্দিষ্ট অংশে সানস্ক্রিন লাগিয়ে বাকি অংশ রোদে পোড়ানো হয়।এতে স্বাভাবিকভাবে কনট্যুরড লুক আসে।বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন, কারণ এতে রোদে পোড়া, অকাল বার্ধক্য এবং ত্বকের ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।[282]
বিশেষজ্ঞদের পরামর্শত্বকের যত্নে কোনো নতুন কৌশল মেনে চলার আগে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। কারণ সবার ত্বকের ধরন আলাদা। যা এক জনের জন্য কার্যকর, অন্যজনের জন্য ক্ষতিকর হতে পারে।