দৈনিক প্রথম সংবাদ

ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি | দেশে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা

দেশের আবহাওয়া আবারও পরিবর্তনের পথে। পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে ধেয়ে আসছে নতুন এক ক্রান্তীয় বৃষ্টি বলয়, যার নাম দেওয়া হয়েছে “আঁখি”। এটি চলতি বছরের ১৪তম বৃষ্টি বলয় এবং মৌসুম-পরবর্তী প্রথম ক্রান্তীয় বৃষ্টি বলয়। আবহাওয়া সূত্র জানায়, “আঁখি” একটি আংশিক বৃষ্টি বলয়, অর্থাৎ এটি সারাদেশে নয়, নির্দিষ্ট কিছু অঞ্চলে বেশি সক্রিয় হবে। দেশের প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।বিশেষ করে দেশের রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে এই বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় হতে পারে। ঢাকা বিভাগে থাকবে বেশ সক্রিয়তা, আর খুলনা ও সিলেট বিভাগে মাঝারি বৃষ্টি হতে পারে। তুলনামূলকভাবে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে প্রভাব কম থাকবে বলে ধারণা করা হচ্ছে।আগামী ২৯ অক্টোবর দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চল দিয়ে বৃষ্টি বলয় “আঁখি” প্রবেশ করতে পারে এবং ২ নভেম্বর চট্টগ্রাম বিভাগ হয়ে দেশ ত্যাগ করবে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ে দেশের প্রায় ২০ থেকে ৩০ শতাংশ এলাকায় পানি সেচের চাহিদা পূরণ হতে পারে। বৃষ্টি বলয় চলাকালীন সময়ে অধিকাংশ এলাকায় আবহাওয়া থাকবে আরামদায়ক, আর টানা বৃষ্টি হওয়া অঞ্চলে তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে ঠান্ডা অনুভূতি তৈরি হতে পারে।আবহাওয়া বিশ্লেষকদের মতে, “আঁখি” একটি সিস্টেমকেন্দ্রিক আংশিক বৃষ্টি বলয়, যার কেন্দ্রকে চোখের মতো ধরা হয়। সেই কারণেই এর নামকরণ করা হয়েছে “আঁখি”। যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় নয়, তাই চলাকালীন সময়ে দেশের কিছু এলাকায় খুবই কম বৃষ্টিপাত বা বৃষ্টি একেবারেই নাও হতে পারে।বিশেষজ্ঞরা জানিয়েছেন, বৃষ্টি বলয় সক্রিয় মানে একসাথে সব জায়গায় বৃষ্টি নয়। নির্ধারিত সময়ের মধ্যে সর্বাধিক সক্রিয় অঞ্চলে পর্যায়ক্রমে বেশি বৃষ্টিপাত হতে পারে, আর কম সক্রিয় এলাকায় তুলনামূলক কম বৃষ্টি দেখা দিতে পারে। এ সময় মেঘের অভিমুখ দক্ষিণ-পশ্চিম থেকে উত্তর-পূর্ব দিকে থাকতে পারে, তবে কিছু এলাকায় গতিপথে তারতম্যও হতে পারে।বাংলাদেশে বৃষ্টি বলয় ‘আঁখি’ চলাকালীন আবহাওয়ার মানচিত্র | ছবি - সংগৃহীতবিভাগভিত্তিক গড় বৃষ্টিপাতের সম্ভাবনাঢাকা ৩০-৫০ মিলিমিটার, গড়ে ৩দিনখুলনা ৩০-৪০ মিলিমিটার গড়ে ৩ দিনবরিশাল ২০-৩০ মিলিমিটার গড়ে ৩ দিনসিলেট ৪০-৬০ মিলিমিটার গড়ে ২ দিনময়মনসিংহ ৬০-৭০ মিলিমিটার গড়ে ৩ দিনরাজশাহী ৬০-৭০ মিলিমিটার গড়ে ৩ দিনরংপুর ১০০-১১০ মিলিমিটার গড়ে ৩ দিনচট্টগ্রাম ১০-২০ মিলিমিটার গড়ে ২ দিন। বিভাগভিত্তিক বিস্তারিত বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল বিভাগবরিশাল – ৩০ মিমি, ভোলা উত্তর – ২৫ মিমি, ভোলা দক্ষিণ – ২০ মিমি, বরগুনা – ৪০ মিমি, ঝালকাঠি – ৩৫ মিমি, পটুয়াখালী উত্তর – ৩৫ মিমি, পটুয়াখালী দক্ষিণ – ৩৫ মিমি, পিরোজপুর উত্তর – ৩৮ মিমি, পিরোজপুর দক্ষিণ – ৩৮ মিমি। চট্টগ্রাম বিভাগবান্দরবান উত্তর ও দক্ষিণ – ২০ মিমি, ব্রাহ্মণবাড়িয়া – ২০ মিমি, চাঁদপুর – ২৫ মিমি, চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ – ১৫ মিমি, কক্সবাজার উত্তর ও দক্ষিণ – ৩০ মিমি, ফেনী – ২০ মিমি, রাঙামাটি – ১৫ মিমি ইত্যাদি। ঢাকা বিভাগঢাকা – ৪৫ মিমি, গাজীপুর – ৫০ মিমি, কিশোরগঞ্জ – ৫০ মিমি, টাঙ্গাইল – ৬০ মিমি, রাজবাড়ী – ৪৫ মিমি, মানিকগঞ্জ – ৪৫ মিমি। রংপুর বিভাগদিনাজপুর – ১১৫ মিমি, গাইবান্ধা – ১১৫ মিমি, কুড়িগ্রাম – ১২০ মিমি, লালমনিরহাট – ১১০ মিমি, রংপুর – ১১০ মিমি, ঠাকুরগাঁও – ১০০ মিমি। রাজশাহী বিভাগজয়পুরহাট – ৮৫ মিমি, নওগাঁ – ৭৫ মিমি, নাটোর – ৫৫ মিমি, রাজশাহী – ৬০ মিমি, পাবনা – ৫৫ মিমি। ময়মনসিংহ বিভাগজামালপুর – ৯০ মিমি, ময়মনসিংহ উত্তর – ৭৫ মিমি, শেরপুর – ৯০ মিমি, নেত্রকোনা – ৬৫ মিমি। ভারতের বিস্তারিত বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গউত্তর ২৪ পরগনা – ৪০ মিমি, দক্ষিণ ২৪ পরগনা – ৫০ মিমি, দক্ষিণ মধ্য বঙ্গ – ৫৫ মিমি, কলকাতা – ৬০ মিমি, দ্বিঘা – ৬০ মিমি, মেদিনীপুর – ৬৫ মিমি, বাঁকুড়া – ৫৫ মিমি, পুরুলিয়া – ৫০ মিমি, বর্ধমান – ৫০ মিমি, আসানসোল – ৬০ মিমি, বেহরামপুর – ৫৫ মিমি, মালদা – ৭৫ মিমি, রায়গঞ্জ – ১৩০ মিমি, ইসলামপুর – ১২০ মিমি, শিলিগুড়ি – ১০০ মিমি, দার্জিলিং – ৯০ মিমি, জলপাইগুড়ি – ১০০ মিমি, কোচবিহার – ১১০ মিমি। ওডিশাউত্তর ওডিশা – ৬০ মিমি, পূর্ব উপকূল ওডিশা – ৬৫ মিমি। ঝাড়খণ্ডউত্তর ঝাড়খণ্ড – ৬৫ মিমি, দক্ষিণ ঝাড়খণ্ড – ৫৫ মিমি, জামশেদপুর – ৫৫ মিমি, রাঁচি – ৫০ মিমি, দুমকা – ৬০ মিমি। বিহারদক্ষিণ বিহার – ৯০ মিমি, পূর্ব বিহার – ১৪০ মিমি, উত্তর বিহার – ১০০ মিমি। আসাম ও উত্তর-পূর্ব ভারতপশ্চিম আসাম – ৯০ মিমি, পশ্চিম-মধ্য আসাম – ৫০ মিমি, মধ্য আসাম – ২০ মিমি, পূর্ব আসাম – ৩০ মিমি, দক্ষিণ আসাম – ২৫ মিমি, চেরাপুঞ্জি – ৬০ মিমি, দক্ষিণ-পশ্চিম মেঘালয় – ১২০ মিমি, পশ্চিম-মধ্য মেঘালয় – ৭০ মিমি, মধ্য ত্রিপুরা – ১৫ মিমি, উত্তর মিজোরাম – ১০ মিমি, দক্ষিণ মিজোরাম – ১৫ মিমি।এখানে দেওয়া বৃষ্টির পরিমাণ কেবল গড় ধারণা মাত্র; স্থানভেদে এটি কিছুটা পরিবর্তন হতে পারে। দেশের কিছু অঞ্চলে বৃষ্টি অধিক হতে পারে, আবার কিছু এলাকায় এটি কমও হতে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকৃতিক কারণের কারণে বৃষ্টি বলয় “আঁখি”-এর সময়সূচি ও শক্তি সামান্য হ্রাস, বৃদ্ধি বা বিলুপ্ত হতে পারে, যা নির্ভর করবে ঘূর্ণিঝড় মন্থারের ভবিষ্যৎ গতিপথের উপর।তথ্যসূত্র: Bangladesh Weather Observation Team Ltd. BWOT

ধেয়ে আসছে দেশের দিকে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি | দেশে অতি ভারি বৃষ্টির সম্ভাবনা

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ