বয়স অনুযায়ী হাড় মজবুত রাখার খাবার কোন বয়সে কী খাবেন
আমাদের শরীরের কাঠামোর মূল ভিত্তি হলো হাড়। বয়সভেদে হাড়ের পুষ্টির চাহিদা ভিন্ন হয়। তাই ছোটবেলা থেকেই সঠিক খাবার, নিয়মিত ব্যায়াম আর সচেতন জীবনধারা গ্রহণ করলে সারাজীবন হাড় থাকবে শক্ত ও সুস্থ।হাড়কে মজবুত রাখতে শুধু ক্যালসিয়াম বা ভিটামিন–ডি নয়, দরকার ওজন বহনকারী ব্যায়াম (যেমন হাঁটা, জগিং, দৌড়ঝাঁপ) এবং সুষম খাদ্যাভ্যাস। চলুন দেখে নিই বয়সভেদে কোন খাবারগুলো হাড়ের জন্য জরুরি।
৬মাস থেকে ২০ বছর: শিশুকিশোরএই সময়ে হাড় দ্রুত বৃদ্ধি পায় এবং ২০ বছর বয়সে পৌঁছায় সর্বোচ্চ ঘনত্বে (Peak Bone Mass)। তাই যথেষ্ট ক্যালসিয়াম ও ভিটামিন–ডি নেওয়া জরুরি।যা খাবেন:দুধ, দই, পনিরডিম ও ছোট মাছপালংশাক, কচুশাকভিটামিন–ডি সমৃদ্ধ খাবারনিয়মিত খেলাধুলা ও লাফঝাঁপ
২১–৩০ বছর: তরুণ বয়সএই সময়ে হাড় সবচেয়ে মজবুত থাকে। তাই ভালো খাদ্যাভ্যাস ও ব্যায়াম গড়ে তোলা জরুরি।যা খাবেন:প্রতিদিন দুধ ও দুগ্ধজাত খাবারবাদাম, তিল, ডালসামুদ্রিক মাছভিটামিন–সি সমৃদ্ধ ফল যেমন কমলা, পেয়ারা
৩১–৫০ বছর: মধ্য বয়স৩০-এর পর থেকে হাড় ধীরে ধীরে পাতলা হতে থাকে। তাই অতিরিক্ত যত্ন প্রয়োজন।যা খাবেন:ক্যালসিয়ামসমৃদ্ধ দুগ্ধজাত খাবারসয়াবিন, তিল, ডিমের কুসুমসামুদ্রিক মাছ, ডাল, মুরগিপ্রতিদিন হাঁটা ও ওজন তোলার ব্যায়াম
৫০–৬৫ বছর: প্রবীণ বয়সনারীদের মেনোপজ পরবর্তী সময়ে হাড় দ্রুত দুর্বল হয়, পুরুষদেরও একই ঝুঁকি থাকে।যা খাবেন:চিকিৎসকের পরামর্শে ক্যালসিয়াম ট্যাবলেট বা ফোর্টিফায়েড খাবারভিটামিন–ডি সাপ্লিমেন্টওমেগা–৩ সমৃদ্ধ মাছবেশি শাকসবজি ও ফল
৬৫ বছরের পর: বার্ধক্যএই বয়সে হাড় ভাঙার ঝুঁকি সবচেয়ে বেশি। তাই সঠিক পুষ্টির পাশাপাশি ব্যালেন্স ব্যায়াম জরুরি।যা খাবেন:হালকা প্রোটিন: ডিম, ডাল, মুরগিদুধ, দই, ক্যালসিয়াম সাপ্লিমেন্টভিটামিন–ডি সমৃদ্ধ খাবার
পর্যাপ্ত পানিছোটবেলা থেকে সঠিক খাবার ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুললে হাড় সারা জীবন শক্ত থাকবে। বয়সভেদে খাবারের ধরন বদলাতে হবে, তবে মূল বিষয় হলো—ক্যালসিয়াম, ভিটামিন–ডি, প্রোটিন ও স্বাস্থ্যকর জীবনযাপন।[53]নতুন নতুন খবর জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।