বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের একমাত্র সরকারি মেরিটাইম বিষয়ক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (BMU) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবারের ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইম সুযোগ ও নেগেটিভ মার্কিং উভয়ই বজায় রাখা হয়েছে।পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ৩০ ও ৩১ জানুয়ারি, এবং ক্লাস শুরু হতে পারে মে মাসে। আবেদন করা যাবে ২৮ অক্টোবর থেকে ২৭ নভেম্বর ২০২৫ পর্যন্ত, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.bmu.edu.bd-এর মাধ্যমে।পরীক্ষার মূল তথ্যপরীক্ষার পদ্ধতি: সম্পূর্ণ নৈর্ব্যত্তিক (MCQ)সময়: ১ ঘণ্টা ৩০ মিনিটভুল উত্তরের জন্য কর্তন: প্রতি ভুলে ০.২৫ নম্বরমেধা তালিকা নির্ধারণ:ভর্তি পরীক্ষার নম্বর: ৭০%এসএসসি জিপিএ: ১০%এইচএসসি জিপিএ: ২০%অনুষদ ও আসন সংখ্যা১. ফ্যাকাল্টি অব আর্থ অ্যান্ড ওশান সায়েন্সবিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি – ৪০ আসনবিএসসি (অনার্স) ইন ফিশারিজ – ৪০ আসন২. ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিবিএসসি ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং – ৪০ আসন৩. ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসিএলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল – ৪০ আসন৪. ফ্যাকাল্টি অব শিপিং অ্যাডমিনিস্ট্রেশনবিবিএ ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস – ৪০ আসনমোট ২০০টি আসনে ভর্তি নেওয়া হবে।গুরুত্বপূর্ণ তারিখআবেদন শুরু: ২৮ অক্টোবর ২০২৫আবেদন শেষ: ২৭ নভেম্বর ২০২৫প্রবেশপত্র ডাউনলোড: ২২–২৯ জানুয়ারি ২০২৬পরীক্ষা: ৩০–৩১ জানুয়ারি ২০২৬পরীক্ষা কেন্দ্র: ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, রাজশাহীআবেদন ফিপ্রতি ফ্যাকাল্টির জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।[734]ভর্তি পরীক্ষার বিস্তারিত নির্দেশনা ও প্রস্তুতির টিপস জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ এবং আপডেট পেতে নিয়মিত আমাদের সাইটে চোখ রাখুন।