দৈনিক প্রথম সংবাদ

শীতে নিজেকে উষ্ণ রাখতে এই খাবারগুলো খেতে পারেন

কনকনে শীত যখন দেশজুড়ে, তখন শুধু পোশাক নয়—উষ্ণতা ধরে রাখতে খাবারেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শীতে এমন কিছু খাবার আছে যেগুলো শরীরে তাপ উৎপন্ন করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সারাদিন রাখে সক্রিয় ও সতেজ।চলুন জেনে নেই শীত তাড়াতে ও শরীর গরম রাখতে সাহায্য করে এমন কিছু খাবারের কথা—স্যুপশীতে শরীর গরম রাখার পাশাপাশি হাইড্রেট থাকা জরুরি। গরম স্যুপ সেই দুটি কাজই করে। টমেটো, গাজর, ডাল, বার্লি বা মুরগি দিয়ে তৈরি স্যুপ ভিটামিনসমৃদ্ধ এবং সহজপাচ্য। প্রতিদিন একবেলা স্যুপ খেলে শরীরের উষ্ণতা বজায় থাকে।তুলসী ও আদাতুলসী ও আদা শীতকালের সেরা প্রাকৃতিক ওষুধ। এতে আছে অ্যান্টি–ইনফ্লামেটরি ও অ্যান্টিভাইরাল উপাদান, যা ঠান্ডা–কাশি প্রতিরোধে সাহায্য করে। গরম পানিতে আদাকুচি মিশিয়ে বা তুলসী চা পান করলে শরীর গরম থাকে ও শ্বাসযন্ত্র সুস্থ থাকে।মসলা চা আপনার মেটাবলিজমকে সাময়িকভাবে বাড়ায়হলুদ দুধ, হলুদ চা ও মসলা চাহলুদ দুধ বা হলুদ চা শরীরে তাপ উৎপাদন বাড়ায় এবং ব্যথা–বেদনা কমায়। মসলা চা সাময়িকভাবে মেটাবলিজম বাড়িয়ে উষ্ণতা দেয় ও কাশি দূর করে। সকালে এক কাপ আদা–মসলা চা হতে পারে দিন শুরুর দারুণ উপায়।বাদাম ও শুকনা ফলবাদাম, আখরোট, কাজুবাদাম ও কিশমিশ শরীরে ভালো কোলেস্টেরল বাড়ায়, ফাইবার ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড দেয়। খেজুর, অ্যাপ্রিকট বা শুকনা ফল শরীর গরম রাখে ও শক্তি জোগায়। প্রতিদিন সকালে অল্প পরিমাণে বাদাম খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।গুড় ও মধুগুড়ে থাকে প্রাকৃতিক আয়রন ও মিনারেল। আদার সঙ্গে গুড় মিশিয়ে খেলে ঠান্ডা–কাশি উপশম হয়। অন্যদিকে, মধু শীতকালের আদর্শ খাদ্য—এটি ঠান্ডা প্রতিরোধ করে ও শরীর গরম রাখে। চায়ে চিনির পরিবর্তে মধু বা খেজুরের গুড় ব্যবহার করুন।ডিমডিমে থাকা প্রোটিন ও ওমেগা–৩ শরীরে তাপ ধরে রাখে এবং শক্তি জোগায়। প্রতিদিন সেদ্ধ বা পোঁচ ডিম খেলে শরীর সক্রিয় থাকে।আপেল ও মিষ্টি আলুআপেলের ফাইবার শরীরে উষ্ণতা ধরে রাখে, আবার মিষ্টি আলু ফাইবার, ভিটামিন সি, ক্যালসিয়াম ও আয়রনে ভরপুর—যা শীতের আদর্শ “সুপারফুড”।মরিচ, দারুচিনি ও রসুনএই উপাদানগুলো শরীরে তাপ উৎপন্ন করে, রক্ত চলাচল বাড়ায় এবং ঠান্ডা প্রতিরোধ করে। নিয়মিত রান্নায় সামান্য পরিমাণ ব্যবহার করলেই এর উপকার পাওয়া যায়।শীতের সকালের উপযুক্ত খাবারগুলোশীতের সকালে সঠিক খাবার বেছে নেওয়া জরুরি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিচের খাবারগুলো সকালে খেলে শরীর সতেজ ও শক্তিতে ভরপুর থাকে—লাল আটার রুটি: ফাইবার ও ভিটামিন বি দেহে উষ্ণতা ধরে রাখেডিম: প্রোটিন ও ভিটামিন ই শরীরে শক্তি বাড়ায়মিক্সড ভেজিটেবল: রোগ প্রতিরোধে সহায়ক ও ত্বকের জন্য উপকারীগ্রিন টি / তুলসী চা: ক্লান্তি দূর করে ও শরীর রাখে সতেজস্যুপ: শরীর গরম রাখে ও হাইড্রেশন বজায় রাখেমধু ও দুধ: গলা আরাম দেয় ও শক্তি জোগায়কর্নফ্লেক্স / ওটস: সহজপাচ্য ও এনার্জি বুস্টার খাবারকলা ও শসা: ফাইবার সরবরাহ করে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করেকাঠবাদাম: মস্তিষ্ক ও ত্বকের পক্ষে উপকারী প্রাকৃতিক ফ্যাটের উৎস[437]সকালে গরম পানি বা হারবাল চা দিয়ে দিন শুরু করুন।প্রতিদিন পর্যাপ্ত ঘুম ও হালকা ব্যায়াম করুন।চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন, প্রোটিন ও ভিটামিনযুক্ত খাবারে মনোযোগ দিন।মানসিক চাপ কমালে ইমিউনিটি আরও ভালো থাকে।

শীতে নিজেকে উষ্ণ রাখতে এই খাবারগুলো খেতে পারেন

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ