দৈনিক প্রথম সংবাদ

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ আজ বাংলাদেশে সময়সূচি ও দিকনির্দেশনা

চলতি বছরের শেষ সূর্যগ্রহণ আজ (২১ সেপ্টেম্বর), যা বিশ্বের কিছু অংশে দেখা যাবে। বাংলাদেশ থেকে এটি প্রত্যক্ষ করা যাবে না। তবে বাংলাদেশ সময় অনুযায়ী আজ রবিবার রাত ১১টা ২৯ মিনিটে সূর্যগ্রহণ শুরু হবে।পঞ্জিকার তথ্য অনুযায়ী, এই আংশিক সূর্যগ্রহণ আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে সংঘটিত হবে। সূর্যগ্রহণ সর্বোচ্চ ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিটে পৌঁছাবে এবং শেষ হবে ভোর ৩টা ৫৩ মিনিটে। গ্রহণের মোট সময়কাল ৪ ঘণ্টা ২৪ মিনিট।এই মহাজাগতিক ঘটনা দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া এবং পশ্চিম অ্যান্টার্কটিকার নির্দিষ্ট কিছু অঞ্চলে। সূর্যগ্রহণ শুরু হবে সামোয়া দ্বীপ থেকে, সর্বোচ্চ গ্রহণ অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে, এবং শেষ হবে আলেকজান্ডার দ্বীপে। গ্রহণে সূর্যের সর্বোচ্চ ৮৫.৫% আচ্ছাদিত হবে। সূর্যগ্রহণ ঘটে যখন চাঁদ তার কক্ষপথে চলাকালীন পৃথিবী ও সূর্যের মধ্যে এসে পড়ে এবং সূর্যের আলো আংশিক বা সম্পূর্ণভাবে ঢেকে দেয়। সাধারণত অমাবস্যার সময় এ ধরনের ঘটনা দেখা যায়। যদিও বাংলাদেশ থেকে সরাসরি দেখা সম্ভব নয়, মহাকাশপ্রেমীরা বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রচারের মাধ্যমে অনলাইনে সূর্যগ্রহণটি দেখতে পারবেন।[111]

২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ আজ বাংলাদেশে সময়সূচি ও দিকনির্দেশনা

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ