দৈনিক প্রথম সংবাদ

ছুটির দিনে হবিগঞ্জ ভ্রমণ পাহাড় হাওর বন আর ইতিহাসের রঙিন টান

ছুটি এলেই ভ্রমণপ্রেমীদের মন কেমন করে ওঠে। শহরের কোলাহল, ব্যস্ততা আর একঘেয়েমি থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্য চায় সবাই। ভ্রমণপিপাসুদের জন্য হবিগঞ্জ হতে পারে এক স্বর্গরাজ্য। পাহাড়, টিলা, চা-বাগান, হাওর, গহিন বন আর ঐতিহাসিক স্থাপনা, সবকিছুর সমন্বয়ে এ জেলা যেন এক অপূর্ব ছবির ক্যানভাস। রেমা–কালেঙ্গা: জীববৈচিত্র্যের অভয়ারণ্যহবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিস্তৃত রেমা-কালেঙ্গা বনাঞ্চল প্রকৃতি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ। প্রায় ১,৭৯৫ হেক্টর আয়তনের এ বনভূমি বাংলাদেশের অন্যতম বৃহৎ পাহাড়ি বন এবং অভয়ারণ্য হিসেবে পরিচিত। এখানে রয়েছে ৩৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১৬৭ প্রজাতির পাখি, অসংখ্য সরীসৃপ ও উভচর প্রাণী। বন ভ্রমণে ট্রেইল ধরে হাঁটলেই দেখা মিলতে পারে মায়া হরিণ, মুখপোড়া হনুমান কিংবা মেছো বাঘের।বনের ভেতরের পর্যবেক্ষণ টাওয়ারে দাঁড়িয়ে দেখা যায় সবুজের অসীম বিস্তার। চারপাশের আঁকাবাঁকা লেক ও ঘন বৃক্ষরাজি মন ভরিয়ে দেবে মুহূর্তেই। এখানেই বসবাস করছে ত্রিপুরা, সাঁওতাল, তেলুগু ও উড়ং সম্প্রদায়ের আদিবাসী পরিবারগুলো। সাগরদিঘি: জলের আয়নায় সূর্যের খেলাবানিয়াচং উপজেলার সাগরদিঘি শুধু একটি দিঘি নয়, এটি ইতিহাস ও কাব্যের অংশ। প্রায় ৬৬ একর আয়তনের এই দিঘি দেশের দ্বিতীয় বৃহত্তম জলাধার। স্বচ্ছ জলে সূর্যের আলো নেচে বেড়ায়, দূর থেকে মনে হয় অসংখ্য প্রদীপ ভাসছে। এখানে বসেই কবি জসীমউদ্‌দীন লিখেছিলেন তাঁর বিখ্যাত কবিতা ‘রাণী কমলাবতীর দিঘি’। উচাইল শংকরপাশা শাহী মসজিদ: স্থাপত্যের অনন্য নিদর্শনপ্রায় ৫০৫ বছরের পুরোনো এ মসজিদটি লাল ইট ও চুন-সুরকি দিয়ে নির্মিত। নিখুঁত গাঁথুনি আর দৃষ্টিনন্দন স্থাপত্য ভ্রমণকারীদের মুগ্ধ করে। মসজিদের চারপাশে ছায়াঘেরা গাছপালা আর নিরিবিলি পরিবেশ মনকে প্রশান্তি দেয়। বিথঙ্গলের আখড়া: বৈষ্ণবদের পুণ্যস্থানষোড়শ শতকে প্রতিষ্ঠিত এ আখড়াটি বৈষ্ণব ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান। এখানে রয়েছে শ্বেতপাথরের বিশাল চৌকি, সোনার মুকুট, পিতলের সিংহাসন ও সুসজ্জিত রথ। বর্ষায় যখন হাওরে ঢেউ খেলে, তখন নৌকাভ্রমণে বিথঙ্গলের আখড়া ভ্রমণ হয়ে ওঠে বিশেষ আনন্দময়।[357] সাতছড়ি জাতীয় উদ্যান: প্রাকৃতিক সৌন্দর্যের আঁধাররঘুনন্দন পাহাড়ে বিস্তৃত সাতছড়ি জাতীয় উদ্যান ৬০০ একর জায়গাজুড়ে ছড়িয়ে আছে। জীববৈচিত্র্যে ভরপুর এই বন পাখিদের জন্য অভয়াশ্রম। ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ২০০-র বেশি প্রজাতির উদ্ভিদ আর ১৮ প্রজাতির সরীসৃপ এ বনকে করেছে সমৃদ্ধ। সাতটি ছোট ঝরনা বা ছড়া থেকে উদ্যানের নামকরণ করা হয়েছে ‘সাতছড়ি’। তেলিয়াপাড়া বাংলো: মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তেলিয়াপাড়া চা-বাগান ব্যবস্থাপকের বাংলো আজও সংগ্রামের সাক্ষী। এখানেই স্বাধীনতার নকশা প্রণয়ন ও সেক্টরভাগ করা হয়েছিল। বাংলোর পাশেই বুলেট আকৃতির স্মৃতিসৌধ ভ্রমণকারীদের স্মরণ করিয়ে দেয় বীর শহীদদের কথা। যাতায়াত ব্যবস্থাঢাকা থেকে হবিগঞ্জ যেতে সড়কপথ ও রেলপথ উভয়ই ব্যবহার করা যায়। বাসে নন-এসি ভাড়া ৪৫০-৫৫০ টাকা এবং এসি ৭০০-৯০০ টাকা। ট্রেনে গেলে শায়েস্তাগঞ্জ পর্যন্ত পৌঁছে অটোরিকশা বা লোকাল বাসে সহজেই হবিগঞ্জ যাওয়া যায়। ভ্রমণের অভিজ্ঞতাহবিগঞ্জ কেবল প্রাকৃতিক সৌন্দর্য নয়, ইতিহাস, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের গৌরবও বুকে ধারণ করে আছে। ছুটির দিনে পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসতে পারেন এই জেলায়। পাহাড়ি বনের পথ, হাওরের ঢেউ, শতবর্ষী মসজিদ কিংবা মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলো, সব মিলিয়ে হবিগঞ্জে কাটানো প্রতিটি মুহূর্ত হবে স্মরণীয়।[82]

ছুটির দিনে হবিগঞ্জ ভ্রমণ পাহাড় হাওর বন আর ইতিহাসের রঙিন টান

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ