আজকের সোনার দাম বাংলাদেশ ২০২৫ | সর্বশেষ বাজারদর
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস ৮ অক্টোবর রাতে এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৬ হাজার ৯০৬ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। রবিবার (১২ অক্টোবর) সমন্বিত ওই দামেই বিক্রি হচ্ছে সোনা।বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকায়- যা দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। একইভাবে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির স্বর্ণের দামও সমন্বয় করা হয়েছে।
আজকের সোনার দাম- ২০২৫ (প্রতি ভরি)২২ ক্যারেট ২,০৯,১০১ টাকা২১ ক্যারেট ১,৯৯,৫৯৪ টাকা১৮ ক্যারেট ১,৭১,০৮৮ টাকাসনাতন পদ্ধতি ১,৪২,৩০১ টাকাআজকের সোনার দাম- ২০২৫ (প্রতি গ্রাম)২২ ক্যারেট ১৭,৯২৭ টাকা২১ ক্যারেট ১৭,১১২ টাকা১৮ ক্যারেট ১৪,৬৬৮ টাকাসনাতন পদ্ধতি ১২,২০০ টাকাস্বর্ণের পাশাপাশি রুপার দামও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভরিতে ৩২৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৯৮১ টাকায়। এ নিয়ে চলতি বছরে ছয় দফা সমন্বয় করা হলো রুপার দাম, যার মধ্যে বেড়েছে পাঁচবার।
আজকের রুপার দাম- ২০২৫ (প্রতি ভরি)২২ ক্যারেট ৪,৯৮১ টাকা২১ ক্যারেট ৪,৭৪৭ টাকা১৮ ক্যারেট ৪,০৭২ টাকাসনাতন পদ্ধতি ৩,০৫৬ টাকাএর আগে ৭ অক্টোবরও স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ১ হাজার ৪৬৯ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা, যা সেই সময় ছিল সর্বোচ্চ।চলতি বছর এটি ৬৩তম দফায় স্বর্ণের দামের সমন্বয়। এর মধ্যে ৪৫ বার দাম বেড়েছে, আর কমেছে মাত্র ১৮ বার। গত বছর (২০২৪) মোট ৬২ বার দামের সমন্বয় হয়েছিল; এর মধ্যে ৩৫ বার বেড়েছিল আর ২৭ বার কমেছিল।বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার প্রভাব পড়েছে স্থানীয় বাজারেও। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরিতে তারতম্য হতে পারে।[507]দেশের সর্বশেষ স্বর্ণের মূল্য তালিকা ও আপডেট জানতে ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ অনলাইন নিউজ পোর্টাল।