দৈনিক প্রথম সংবাদ

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ - ১০ অক্টোবর ২০২৫

বাংলাদেশে আবারও বেড়েছে সোনার দাম। স্থানীয় তেজাবী বাজারে মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। শুক্রবারও (১০ অক্টোবর) একই দামে স্বর্ণ বিক্রি হচ্ছে ।বাজুস জানায়, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরিতে ৬,৯০৬ টাকা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে ২২ ক্যারেট এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৯ হাজার ১০১ টাকা। আগের দাম ছিল ২ লাখ ২ হাজার ১৯৫ টাকা।একইভাবে ২১ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ৬,০০১ টাকা। বর্তমানে ২১ ক্যারেট সোনার ভরির দাম ১ লাখ ৯৯ হাজার ৫৯৪ টাকা, যা আগে ছিল ১ লাখ ৯৩ হাজার ৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৫,৬৫৮ টাকা বেড়ে এখন ১ লাখ ৭১ হাজার ৮৮ টাকায় নির্ধারিত হয়েছে। পূর্বে এই দাম ছিল ১ লাখ ৬৫ হাজার ৪৩০ টাকা।সনাতন পদ্ধতির সোনার দামেও পরিবর্তন এসেছে। প্রতি ভরিতে ৪,৮২৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪২ হাজার ৩০১ টাকা, যা আগে ছিল ১ লাখ ৩৭ হাজার ৪৭২ টাকা। আজকের সোনার দাম (প্রতি ভরি):২২ ক্যারেট ২,০৯,১০১ টাকা ২১ ক্যারেট ১,৯৯,৫৯৪ টাকা ১৮ ক্যারেট ১,৭১,০৮৮ টাকা সনাতন পদ্ধতি ১,৪২,৩০১ টাকা বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই দামের সঙ্গে ক্রেতাদের অতিরিক্ত ৫ শতাংশ ভ্যাট এবং প্রতি ভরিতে ন্যূনতম ৩,৫০০ টাকা মজুরি দিতে হবে। ফলে বাজারে অলংকার কিনতে গেলে ঘোষিত মূল্যের চেয়ে কিছুটা বেশি অর্থ ব্যয় করতে হবে।বাংলাদেশের বাজারে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি ও স্থানীয় চাহিদা বৃদ্ধির কারণে বারবার সোনার দাম সমন্বয় করা হচ্ছে। নতুন এ দামে স্বর্ণের ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পেলেও সাধারণ ক্রেতাদের জন্য এটি বাড়তি চাপ হিসেবে দেখা দিয়েছে।সোনার দামের সকল আপডেট পেতে “দৈনিক প্রথম সংবাদ” এর সাথেই থাকুন।

আজকের স্বর্ণের দাম বাংলাদেশ - ১০ অক্টোবর ২০২৫

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ