দৈনিক প্রথম সংবাদ

ইন্ট্রোভার্ট মানুষের স্বভাব ও বৈশিষ্ট্য চিনবেন কীভাবে

ইন্ট্রোভার্ট বা অন্তর্মুখী মানসিকতা হলো এক ধরনের স্বভাব, যেখানে মানুষ নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অনেক সময় একে লাজুকতা ভেবে ভুল করা হয়। কিন্তু আসলে লাজুকতা মানে হলো “পাছে লোকে কিছু বলে” এই ভয়, আর ইন্ট্রোভারশন হলো নিজেকে স্বতঃস্ফূর্তভাবে গুটিয়ে নেওয়া। ইন্ট্রোভার্টরা সাধারণত বড় ভিড় বা আনুষ্ঠানিকতায় স্বস্তি পান না, বরং কয়েকজন ঘনিষ্ঠ মানুষের সঙ্গ অথবা নিজের একাকীত্বেই বেশি সুখ খুঁজে পান।চলুন জেনে নেওয়া যাক, কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আপনি একজন ইন্ট্রোভার্ট হতে পারেন। ১. একা সময় কাটাতে ভালোবাসাইন্ট্রোভার্টরা নিজের সঙ্গেই সবচেয়ে বেশি স্বস্তি পান। তারা ছুটির দিন বাইরে ঘুরতে যাওয়ার চেয়ে বাসায় বই পড়া, আঁকাআঁকি বা টিভি দেখাতেই বেশি আনন্দ খুঁজে পান। অনুষ্ঠানে গেলে তারা নতুন বন্ধুত্ব করার চেষ্টা করেন না, বরং চুপচাপ থেকে অনুষ্ঠান শেষ করে চলে আসেন। ২. সহজে কাজের উৎসাহ হারানোঅন্তর্মুখী মানুষের মনে সবসময় এক ধরনের দ্বিধা কাজ করে “আমি পারব তো?” এই কারণে তারা অনেক সময় ভালো কোনো উদ্যোগ বা কাজ শুরু করলেও মাঝপথে আগ্রহ হারিয়ে ফেলেন। পরে আবার আফসোস করেন যে কাজটি শেষ করলে ভালো হতো। ৩. বড় আলোচনায় আগ্রহ না পাওয়াইন্ট্রোভার্টরা সাধারণত খুব ভালো শ্রোতা। তবে অনেকের সামনে বক্তৃতা দেওয়া বা আলোচনায় অংশ নেওয়া তাদের অস্বস্তিকর লাগে। দু’একজন ঘনিষ্ঠের সামনে তারা স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারেন, কিন্তু জনসম্মুখে নয়। ৪. ভিড়েও একাকীত্ব বোধ করাকনসার্ট, অনুষ্ঠান বা মিটিং, যেখানেই ভিড় থাকুক না কেন, ইন্ট্রোভার্টরা সেখানে নিজেকে একা মনে করেন। বরং বাসায় ফিরে নিজের মতো সময় কাটানো তাদের কাছে বেশি স্বস্তিদায়ক। ৫. নতুন মানুষের সাথে মিশতে অসুবিধাঅপরিচিত মানুষের সঙ্গে আলাপ শুরু করা ইন্ট্রোভার্টদের কাছে কঠিন কাজ। পরিচিতদের সাথেও তারা অকারণ ছোটখাটো কথা বলায় স্বাচ্ছন্দ্য বোধ করেন না। ফলে নতুন পরিবেশে খোলামেলা হতে তাদের বেশি সময় লাগে। ৬. কথা বলার চেয়ে লিখতে বেশি স্বাচ্ছন্দ্যইন্ট্রোভার্টরা মুখে প্রকাশের চেয়ে লেখালেখিতে বেশি স্বাচ্ছন্দ্য পান। তারা ডায়েরি লেখা, ব্লগিং বা নোটে চিন্তাভাবনা লিপিবদ্ধ করতে পছন্দ করেন। অনেক বিখ্যাত লেখক ও সাংবাদিক ছিলেন ইন্ট্রোভার্ট, কারণ একাকীত্বে তারা সৃজনশীলতা প্রকাশ করতে পারেন। ৭. পর্যবেক্ষণ শক্তি বেশিঅন্তর্মুখী মানুষ সাধারণত অন্যদের তুলনায় বেশি খুঁটিনাটি লক্ষ্য করেন। মানুষের আচরণ, অভিব্যক্তি বা পরিবেশের ক্ষুদ্র পরিবর্তন তাদের চোখ এড়ায় না। এ কারণেই তারা ভালো চিত্রশিল্পী, গায়ক বা সৃজনশীল পেশায় সফল হতে পারেন। ৮. পছন্দের কাজে ডুবে থাকাবই পড়া, ছবি আঁকা, লেখালেখি, নিজেদের পছন্দের কাজে তারা ঘন্টার পর ঘন্টা ডুবে থাকতে পারেন। একবার কাজে মনোযোগ দিলে বাইরের জগৎ ভুলে যান। ৯. ধৈর্য ও সৃজনশীলতাইন্ট্রোভার্টরা হুট করে সিদ্ধান্ত নেন না। তারা ভেবেচিন্তে পদক্ষেপ নেন এবং ধৈর্যের সাথে কাজ করেন। তাদের চিন্তাশক্তি ও সৃজনশীলতা অনেক সময় বহির্মুখীদেরও ছাড়িয়ে যায়। ১০. একাকীত্ব ও সামাজিকতার ভারসাম্যঅন্তর্মুখী মানুষ মাঝে মাঝে সামাজিক কাজেও অংশ নেন, কিন্তু বেশিদিন থাকতে পারেন না। কয়েকদিন পর আবার নিজের নীরবতায় ফিরে যান।[216]ইন্ট্রোভার্ট হওয়া কোনো দুর্বলতা নয়, বরং এটি একটি আলাদা মানসিক গঠন। ধৈর্য, সৃজনশীলতা, পর্যবেক্ষণশক্তি ও নিজের কাজে মনোযোগ, এসব গুণই ইন্ট্রোভার্টদের অনন্য করে তোলে। যদি আপনার ভেতরে এসব বৈশিষ্ট্য খুঁজে পান, তবে নিজেকে ছোট করে দেখবেন না। বরং নিজের স্বভাবকে কাজে লাগিয়ে এগিয়ে যান।

ইন্ট্রোভার্ট মানুষের স্বভাব ও বৈশিষ্ট্য চিনবেন কীভাবে

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ