হতাশা দূর করতে শরীরচর্চা মানসিক স্বাস্থ্যের প্রাকৃতিক সমাধান
মহামারীর পর থেকে আমাদের অনেকের জীবনেই নেমে এসেছে হতাশা ও মানসিক চাপের ছাপ। শুধু বাইরের দুনিয়াতেই নয়, ভেতরের জগতেও তৈরি হয়েছে অস্থিরতা। গবেষণা বলছে, এই পরিস্থিতি সামাল দেওয়ার কার্যকর উপায় হতে পারে শরীরচর্চা।
গবেষণায় যা উঠে এসেছেসম্প্রতি ব্রিটিশ জার্নাল অব স্পোর্টস মেডিসিন-এ প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, নিয়মিত শরীরচর্চা মানসিক সমস্যার সমাধানে ওষুধ বা কাউন্সেলিংয়ের থেকেও কার্যকর। প্রায় ১,২৮,০০০ মানুষের উপর পরিচালিত এই গবেষণায় প্রমাণিত হয়েছে—সপ্তাহে অন্তত ১৫০ মিনিট হাঁটা, যোগব্যায়াম বা ভারোত্তোলনের মতো কার্যকলাপ হতাশা, উদ্বেগ ও মানসিক চাপ কমাতে সাহায্য করে।
কতটা সময় ব্যায়াম করা ভালোবিশেষজ্ঞদের মতে, শরীরের সহনশীলতার মধ্যে থেকে নিয়মিত ব্যায়াম করাই যথেষ্ট। যেমন—ধীরে হাঁটার পরিবর্তে জোরে হাঁটা বা দীর্ঘমেয়াদে (৬-১২ সপ্তাহ) ব্যায়াম চালিয়ে যাওয়া মানসিক স্বাস্থ্য উন্নত করতে দারুণ কার্যকর। তবে কখনোই শরীরের উপর অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়, কারণ সেটি উল্টো প্রভাব ফেলতে পারে।
শরীরচর্চার মানসিক উপকারিতামস্তিষ্কে এন্ডরফিন ও ডোপামিন হরমোন নিঃসরণ হয়, যা মন ভালো করেমানসিক চাপ দ্রুত কমে যায় এবং উদ্বেগ হ্রাস পায়মস্তিষ্কের প্রদাহ দূর হয় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়েদীর্ঘমেয়াদে ব্যায়াম ঘুমের মান উন্নত করে, ফলে হতাশা কমেআত্মবিশ্বাস ফিরে আসে, যা মানসিক দৃঢ়তা বাড়ায়
চিকিৎসকের পরামর্শে ব্যায়ামবিশ্বের বিভিন্ন হাসপাতালে এখন ওষুধ বা থেরাপির পাশাপাশি রোগীদের নিয়মিত শরীরচর্চার পরামর্শ দেওয়া হয়। তবে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগলে শুধুমাত্র ব্যায়ামের উপর নির্ভর না করে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় থেরাপি বা ওষুধ গ্রহণ করাও জরুরি।
শেষকথামানসিক সমস্যার সাথে লড়াই করার জন্য স্বাস্থ্যকর খাবার, সঠিক জীবনযাপন আর পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি শরীরচর্চাকে আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত করুন। এটি শুধু হতাশা কমাবে না, বরং দীর্ঘমেয়াদে আপনাকে শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ রাখবে।[275]