দৈনিক প্রথম সংবাদ

৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হচ্ছে। ভোটগ্রহণ শেষ হলেও ফলাফল ঘোষণার আগ মুহূর্তে নির্বাচন কমিশনের আরও এক সদস্য দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দেন। এর মাধ্যমে টানা দুই দিনে কমিশনের দুই সদস্য পদত্যাগ করলেন।এর আগে পদত্যাগ করেন মাফরুহি সাত্তারএর আগে শুক্রবার রাতে অনিয়মের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন কমিশনের আরেক সদস্য অধ্যাপক ড. মাফরুহি সাত্তার। নতুন কলাভবনের নিচে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, “৩৩ বছর পর শিক্ষার্থীরা জাকসু নির্বাচন পেয়েছে। কিন্তু নানা অনিয়ম, প্রক্রিয়ার ত্রুটি এবং আমাদের সুপারিশ অগ্রাহ্য করার কারণে এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে।”অধ্যাপক মাফরুহি অভিযোগ করেন, নির্বাচন কমিশন তার দেওয়া অনেক মতামত পরিবর্তন করেছে। এমনকি তিনি ভোট গণনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিলেও তা গৃহীত হয়নি। এ কারণেই তিনি কমিশনের দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন।স্নিগ্ধার পদত্যাগে বাড়ছে চাপঅধ্যাপক ড. রেজওয়ানা করিম স্নিগ্ধা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। একদিকে ভোটগ্রহণ শেষ, অন্যদিকে ফলাফল প্রকাশে বিলম্ব এবং কমিশনের সদস্যদের পদত্যাগ সব মিলিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াই এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, কমিশনের ভেতরে মতবিরোধ এবং দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘটনা শিক্ষার্থীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলবে।ভোট গণনা শেষ, তবে ফল আসছে সন্ধ্যায়অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ জানিয়েছেন, শনিবার দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয়েছে। তবে ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা ৭টায়। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান দুপুরে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফলাফল প্রকাশে বিলম্ব হলেও সবকিছু স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।শিক্ষার্থীদের প্রতিক্রিয়াফলাফল ঘোষণার আগে কমিশনের সদস্যদের টানা পদত্যাগে শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেছেন। অনেকে মনে করছেন, দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন নতুন আশা জাগালেও নানা অনিয়ম ও প্রশাসনিক ব্যর্থতা সেই আশাকে ম্লান করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে লিখছেন “এমন হলে ভবিষ্যতে আর জাকসু নির্বাচনে বিশ্বাস রাখা কঠিন হয়ে পড়বে।” ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত জাকসু নির্বাচন শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে। তবে একের পর এক পদত্যাগ, ভোট গণনায় বিলম্ব ও অনিয়মের অভিযোগে পুরো প্রক্রিয়া ঘিরে প্রশ্ন তৈরি হয়েছে। এখন শিক্ষার্থীরা তাকিয়ে আছেন সন্ধ্যার দিকে কেমন ফলাফল আসে এবং নতুন নেতৃত্ব কীভাবে আস্থা ফিরিয়ে আনতে পারে।সকল ধরণের খবর সবার আগে জানতে প্রথম সংবাদের  সাথে থাকুন [375][374][373][323][297]

৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচন

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ