দৈনিক প্রথম সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫–২৬ পূর্ণাঙ্গ তথ্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (অনার্স) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টা থেকে এবং চলবে ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুন্সী শামসুদ্দিন আহমদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে এসএসসি বা সমমান এবং ২০২৫ সালে এইচএসসি বা সমমান পরীক্ষা পাস করেছেন, তারাই আবেদন করতে পারবেন। এ বছরও দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকছে না। চারুকলা অনুষদে আসনসংখ্যা ও যোগ্যতাঢাবির চারুকলা অনুষদের অধীনে ৮টি বিভাগে মোট ১৩০টি আসন রয়েছে। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—সব বিভাগের শিক্ষার্থীরাই এই ইউনিটে আবেদন করতে পারবেন। ভর্তি পরীক্ষার কাঠামো (মার্কস বণ্টন)চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় সর্বমোট ১০০ নম্বর থাকবে।এমসিকিউ (MCQ) অংশের জন্য থাকবে ৪০ নম্বরবিষয়সমূহ: বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, চারুকলা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও সমসাময়িক বিষয়।প্র্যাকটিক্যাল (অঙ্কন/ড্রইং) পরীক্ষার জন্য থাকবে ৬০ নম্বরচূড়ান্ত ফলাফল হবে মোট ১২০ নম্বরের ভিত্তিতে, যেখানে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে অতিরিক্ত ২০ নম্বর যুক্ত হবে। আবেদন ফি ও জমাদানের নিয়মচারুকলা অনুষদের (F ইউনিট) আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১,২৫০ টাকা। আবেদনকারীরা ফি পরিশোধ করতে পারবেন নিম্নোক্ত মাধ্যমে সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের যেকোনো শাখায়অথবা ডেবিট/ক্রেডিট কার্ড কিংবা মোবাইল ফাইন্যান্স সার্ভিস (bKash, Nagad, Rocket) এর মাধ্যমে অনলাইনেভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৫ তারিখে।আবেদন করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে:https://admission.eis.du.ac.bd [675]চারুকলা অনুষদ সব সময়ই সৃজনশীল ও শিল্পপ্রেমী শিক্ষার্থীদের জন্য একটি অনন্য সুযোগ এনে দেয়। তাই যারা আর্ট, ডিজাইন ও নান্দনিকতা নিয়ে পড়াশোনা করতে চান, তাদের জন্য এ সুযোগ হতে পারে ভবিষ্যৎ ক্যারিয়ারের প্রথম ধাপ।ভর্তি সংক্রান্ত যেকোনো আপডেট জানতে নিয়মিত ভিজিট করুন দৈনিক প্রথম সংবাদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫–২৬ পূর্ণাঙ্গ তথ্য

শিরোনাম

দৈনিক প্রথম সংবাদ স্বাধীনবাংলা সাহিত্য পরিষদের বরিশাল বিভাগীয় কমিটি ২০২৬ গঠিত দৈনিক প্রথম সংবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দৈনিক প্রথম সংবাদ স্বপ্নের স্কলারশিপে অস্ট্রেলিয়া, সব খরচ দেবে মোনাশ দৈনিক প্রথম সংবাদ বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ দৈনিক প্রথম সংবাদ গাইবান্ধায় পাঁচটি সংসদীয় আসনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল দৈনিক প্রথম সংবাদ নীলফামারী সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ CS Nilphamari Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ নতুন বছর ২০২৬: সুখী ও সুস্থ থাকতে ৮টি কার্যকর জীবনশৈলী পরিবর্তন দৈনিক প্রথম সংবাদ ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ FRC Job Circular 2026 দৈনিক প্রথম সংবাদ ভারতে চীনা সন্দেহে ছাত্র হত্যা: উত্তরাখণ্ডে তীব্র ক্ষোভ